মেড ইন বাংলা‌দেশ দি‌য়ে বিশ্বজয় কর‌বো : পলক

১৮ জুন, ২০২২ ১২:৩৬  
১৫০ বিজয়ী‌কে পুরস্কৃত করার মধ‌্য ‌দি‌য়ে শেষ হ‌লো স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনলাইন কুইজ প্রতিযোগিতা। শ‌নিবার বঙ্গবন্ধু আন্তর্জা‌তিক স‌ম্মেলন কে‌ন্দ্রে প্রথম ৩০ জনসহ মোট ৫০ জন‌কে পুরস্কৃত করা হয়। প‌্রতি‌যোগীতার বিজয়ী‌দের ম‌ধ্যে দেয়া হয় মেড ইন  বালা‌দেশ ওয়ালটনের ‌১৭টি ল‌্যপটপ, ট‌্যাব, স্মার্টওয়াচ ও ব্লুটুথ স্পিকার। আইস‌টি প্রতিমন্ত্রী জুনাইদ আহ‌মেদ পলকের সভাপ‌তি‌ত্বে বিজয়ী‌দের হা‌তে পুরস্কার তু‌লে দেন মুক্তযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মল হক।  আর মন্ত্রীর হা‌তে পা‌টের ে‌তৈ‌রি নৌকা উপহার দেয়া হয়। সভাপ‌তির বক্ত‌ব্যে তি‌নি জানান, শিগ‌গিরই আমরা মুক্তিযুদ্ধ নি‌য়ে এক‌টি এ‌নি‌মে‌টেড ছ‌বি উপহার দে‌বে আই‌সি‌টি বিভাগ।
প্রতিমন্ত্রী ব‌লেন, ক‌রোনার সময় আমরা ডি‌জিাটাল সংযু‌ক্তি‌তে দেশ সচল রাখা সম্ভব হ‌য়ে‌ছে। স্মার্ট বাংলা‌দেশ গড়‌তে এখন স্মার্ট প্রজন্ম গ‌ড়ে তুল‌তে কাজ কর‌ছি। আসুন,  বঙ্গবন্ধুর ডা‌কে সাড়া দি‌য়ে অর্থনৈ‌তিক স্বাধীনতার পাশাপা‌শি সাংস্কৃ‌তিক মু‌ক্তি অর্জনে কাজ ক‌রি।  প্রযু‌ক্তি শিক্ষার মাধ‌্যমে উদার প্রজন্ম গ‌ড়ে তুল‌বো। আমরা যে বী‌রের জা‌তি তা সবসম‌য়েই প্রমাণ কর‌বো। মেড ইন বাংলা‌দেশ প্রযু‌ক্তি পণ‌্য দি‌য়ে বিশ্বজয় কর‌বো।
অনুষ্ঠা‌নে স্বাগত বক্তব‌্য দেন ডি‌জিটাল সি‌কিউ‌রি‌টি এ‌জে‌ন্সির মহাপ‌রিচালক খায়রুল আলম। । অ‌রো বক্তব‌্য রা‌খেন মু‌ক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অ‌তি‌রিক্ত স‌চিব কামরুন্নাহার। অর্থনী‌তির পাশাপা‌শি সামা‌জিক ও সাংস্কৃ‌তিক স্বাধীনতা জরুরী ব‌লে মন্তব‌্য ক‌রেন বা‌ণিজ‌্য স‌চিব তপনকা‌ন্তি ঘোষ। অনলা‌ই‌নে সংযুক্ত ছি‌লেন আই‌সি‌টি স‌চিব এন এম জিয়াউল আলম। গত ২৫ জানুয়ারি আমরা বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উদযাপন উপলক্ষ্যে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ওয়েবসাইট ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনলাইন কুইজ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়। এটুআই প্রোগ্রামের সহযোগিতায় আয়োজিত এই প্রতি‌যো‌গিতায় অংশগ্রহণকারীরা তিনটি গ্রুপে যথাক্রমে ক গ্রুপ (৮-১২ বছর), খ গ্রুপ (১৩-১৮ বছর) এবং গ গ্রুপে (১৯-তদুর্ধ) অংশগ্রহণের জন্য নিবন্ধন করেন সর্বমোট ১ লক্ষ ২৫ হাজার ৪শত ৫০ জন।